যা রাখবেন জীবনবৃত্তান্তে

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:৪৮
সারসংক্ষেপ বক্তব্য :আপনি যে পদের জন্য আবেদন করেছেন, সেই পদের জন্য যে আপনি উপযুক্ত, তা উল্লেখ করতে হবে জীবনবৃত্তান্তে। আর অবশ্যই নিজের যোগ্যতার পেছনের কারণগুলোও ব্যাখ্যা করতে হবে এই অংশে। খেয়াল রাখতে হবে, এই বক্তব্য হতে হবে সংক্ষেপ। যোগাযোগের তথ্যাবলী :এই অংশে নিজের সঙ্গে যোগাযোগের তথ্যাবলী সংযোজন করতে হবে। ফোন, মোবাইল, ইমেইলসহ এমন সব মাধ্যমের উল্লেখ করতে হবে যেগুলো সচল রয়েছে। শিক্ষাগত যোগ্যতা :শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতর শিক্ষার নির্দিষ্ট বিষয় উল্লেখ করতে হবে এই অংশে, যাতে করে তারা আপনার প্রাতিষ্ঠানিক পড়ালেখা সম্পর্কে ধারণা নিতে পারেন। বাড়তি যোগ্যতা :যদি আপনার কোনো বাড়তি যোগ্যতা থাকে, যা এই চাকরির সাথে সংশ্লিষ্ট, তাহলে তা উল্লেখ করুন। ভাষাগত দক্ষতা, আইটিতে দক্ষতা অথবা অন্য যেকোনো কোর্স করা থাকলে তা এখানে জানিয়ে দিন। পাশাপাশি সংশ্লিষ্ট দক্ষতার কোর্স করা থাকলে তারও উল্লেখ করুন। অভিজ্ঞতা :কাজের অভিজ্ঞতার উল্লেখ করুন জীবন বৃত্তান্তে। এতে আপনি কী ধরনের কাজ করে এসেছেন, তা সহজেই জেনে নিতে পারবেন চাকরিদাতা। দক্ষতা :নিজের যেসব দক্ষতা ও গুণাবলী রয়েছে, তা জানিয়ে দিন। এগুলো আপনার প্রতি তাদের ধারণাকে ইতিবাচক করবে।