ঈশ্বরগঞ্জে কেয়ারের সমন্বয় সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কেয়ারের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউ এন ও তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভূঞা মনি, শেফালী হামিদ কেয়ারের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার মো. রফিকুল ইসলাম, উপজেলা ফিল্ড সুপারভাইজার মৃণাল কান্তি চক্রবর্তী প্রাণী সম্পদ কর্মকর্তা মলয় কান্তি মোদক প্রমুখ ।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাজেট ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার ২০১৪-১৫ অর্থ বছরের ৫৪ কোটি৬০লক্ষ ৫৬হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫২ কোটি ২৯ লক্ষ ৪৪ হাজার টাকা। গতকাল বুধবার স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে পৌর মেয়র হেলাল উদ্দিন এ কবাজেট ঘোষণা করেন। এতে আলোচনা করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ এ কে এমদাদুল বারী, সহসভাপতি আমানুল হক সেন্টু প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকবৃন্দ । পরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
নাগরপুরে যুবলীগের কর্মী সভা
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদাতা\ টাঙ্গাইলের নাগরপুরে যুবগীলের কর্মীসভা গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ ডাক বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের কর্মীসভায় থানা যুবলীগের আহবায়ক মোঃ কুদরত আলীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সৈয়দ নাজমুল হক তপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী অলীদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন মানিক,সাবেক সাধারণ সম্পাদক এম,এ রৌফ প্রমুখ।
মাগুরায় বিএনপির জেলা প্রতিনিধি সন্মেলন
মাগুরা প্রতিনিধি \ মাগুরায় অনুষ্টিত হয়েছে জেলা বিএনপির প্রতিনিধি সন্মেলন । গতাল বুধবার মাগুরা শহরের কেশব মোড় শ্রাবণী কমিউনিটি সেন্টারে জেলা বি্এনপির এ জেলা প্রতিনিধি সন্মেলন অনুষ্টিত হয় । সন্মেলনে জেলার চারটি উপজেলা থেকে ৮০ জন নির্বাচিত নেতাকর্মী অংশগ্রহণ করেন । জেলা বিএনপির সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ প্রমুখ । সন্মেলনে বিএনপির কমিটির বিভিন্ন পদে শতকরা ৩৩ ভাগ পদে নারী দের নিয়োগ দেয়ার আহবান জানান আয়োজক সংস্থাটি।
শেরপুর পৌরসভার বাজেট ঘোষণা
শেরপুর প্রতিনিধি \ শেরপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার পৌর টাউন হলে আগামী অর্থ বছরের ৬৬ কোটি ৮৮ লক্ষ ৩০ হাজার ৩৯০ টাকার বাজেট ঘোষনা করেন পৌর মেয়র হুমায়ুন কবির রুমান। ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১০ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৬৪৩ টাকা এবং ব্যায় ধরা হয়েছে ৯ কোটি ৩২ লক্ষ ৩৫ হাজার টাকা, বাজেট ঘোষনার আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, কাউন্সিলর কাজী মতিউর রহমান ও নূরজাহান বেগম, নির্বাহী প্রকৌশলী মো. মুখলেছুর রহমান, সচিব বজলুল করিম বাপ্পী, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধার প্রমুখ।
লাকসাম পৌরসভার ৪৫ কোটি টাকার বাজেট
লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ লাকসাম পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের প্রায় ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পৌরসভার হলরুমে এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র আলহাজ্ব মফিজুর রহমান এ বাজেট ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন, ইসমাঈল হোসেন, গোলাম রাব্বানী, হিরু মিয়া, মোশাররফ হোসেন, আবদুল আলিম দিদার, খলিলুর রহমান, নাসিমা আক্তার, মোসফিকা আলম মিতু, সালমা আক্তার সুমি, পৌর সচিব আলা উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেন প্রমুখ।
সাতক্ষীরায় বাজেট পরবর্তী পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি \ ‘কর ন্যায্যতার মাধ্যমে দরিদ্রবান্ধব অংশগ্রহণমূলক জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন চাই’ শীর্ষক জেলা পর্যায়ে এক বাজেট পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার । উক্ত পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্র’র সাতক্ষীরা জেলা কমিটির সদস্য অপরেশ পাল। এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাতক্ষীরা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবুল হোসেন, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল হক জ্যোতি, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শাহনাজ পারভীন মিলি, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোত্স্না দত্ত, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ হারুন-উর-রশিদ, নারী নেত্রী তহমিনা খাতুন প্রমুখ।
বোদায় ইএসডিও’র অবহিতকরণ কর্মশালা
বোদা (পঞ্চগড়) সংবাদদাতা\ বেসরকারি সংগঠন ইএসডিও’র উদ্যোগে ওয়াটার এইড বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নে স্ট্রেংদেনিং এলজিআই টু ইরাডিকেট ওয়াশ পোভার্টি (এসএলইডব্লিউপি) প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল্লাহ সুফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ। ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মহব্বত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার, প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও ইএসডিও’র উপজেলা প্রজেক্ট ম্যানেজার মারুফ আহমেদ।
নাগেশ্বরীতে আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স উদ্বোধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা\ নাগেশ্বরীতে আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লি:(সাবেক এসিসিএফ ব্যাংক লি:) এর ৫৭ তম শাখা উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে নাগেশ্বরী পুরাতন বাজার এলাকায় এ শাখার উদ্বোধন করেন বোর্ড অব ডিরেক্টরস’র ব্যবস্থাপনা পরিচালক জাকির চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বণিক সমিতির সভাপতি নুরন্নবী দুলাল, সিনিয়র ডিজিএম আব্দুল আজিজ, ডিজিএম মোস্তফা কামাল, নাগেশ্বরী শাখার ব্যবস্থাপক আফতার হোসেন, সাইফুর প্রধান প্রমুখ।
নবাবগঞ্জে আদিবাসী নারীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা\ দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল বুধবার উপজেলার ১০৬জন হতদরিদ্র আদিবাসী নারীর মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা ও উন্নতমানের চুলার পাইপ বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা সিসিডিবি’র উদ্যোগে উপজেলার দাউদপুর এরিয়া কার্যালয়ে আয়োজিত বৃক্ষচারা ও চুলার পাইপ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার এরিয়া ম্যানেজার ইভান পরাগ সরকার, সাংবাদিক রুহুল আমিন ও হাফিজুর রহমান প্রমুখ।
ফরিদপুরে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন
ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুর সদর উপজেলার এক মাছ চাষীর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার শেষ রাতে উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট গ্রামে এ ঘটনা ঘটে। অথৈই অথি এগ্রো লিমিটেডের পরিচালক মহসিন শরীফ বলেন, পুকুরে থাকা প্রায় ৩৫ হাজার রুই, কাতলা, তেলাপিয়া, সিলভারকার্প, গোলসা মাছসহ বিভিন্ন প্রজাতের মাছ মরে গেছে। তিনি বলেন, এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
গ্রামের কিছু লোকের সঙ্গে তার পূর্বশত্রুতা রয়েছে জানিয়ে তিনি বলেন, বিষয়টি স্থানীয় থানায় অবহিত করা হয়েছে।
হোমনা কলেজে ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ইভটিজিং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল বুধবার হোমনা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন ওসি মো. কামরুজ্জামান সিকদার পিপিএম, সহকারী অধ্যাপক সৈয়দ মো. তৈহিদুজ্জামান মিয়া, প্রভাষক নাজমুল ইসলাম ও হুমায়ূন কবির প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় কালীবাড়ী মন্দির রক্ষায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া শহরের শত বছরের পুরাতন ঐতিহ্যবাহী দক্ষিণ কালীবাড়ী মন্দিরের জায়গা অধিগ্রহণ করে উড়াল সেতু নির্মাণের প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে গতকাল বুধবার। এসময় দক্ষিণ কালীবাড়ী জয়কালী মন্দিরের সভাপতি প্রদীপ কুমার কর বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, বিএনপি নেতা জহিরুল হক খোকন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, মিনা রানী বণিক প্রমুখ।
চরফ্যাশনে ৮দিন বন্ধ থাকার পর বাস চলাচল শুরু
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা \ চরফ্যাশনে একটি সড়ক দুর্ঘটনায় ৬ ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে চরফ্যাশন-গজারিয়া সড়কের বাস চলাচল ৮দিন বন্ধ থাকার পর গতকাল বুধবার সকাল থেকে পুনরায় শুরু হয়েছে। জানা গেছে, নিহতদের পরিবারের সাথে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও বাস মালিক সমিতি নেতৃবৃন্দ একাধিকবার সমঝোতা বৈঠকে বসার পর গত মঙ্গলবার রাতে তারা বিষয়টি নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মনির উদ্দিন চাষি জানান, সমঝোতা বৈঠকে দুর্ঘটনা এড়াতে জনতা বাজারের দুই প্রান্তে রাস্তায় স্পিড ব্রেকার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হোসেনপুরে এলজিএসপি প্রশিক্ষণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এলজিএসপি-২ এর আওতায় উপজেলার ৬টি ইউনিয়নের ওয়ার্ড ও স্কিম সুপারভিশন কমিটির ৬৩ সদস্য নিয়ে গতকাল বুধবার উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউল আলম।
ডিমলায় নারী প্রতিরোধ বিষয়ক কর্মশালা
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারী প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন পল্লীশ্রী এলএইসডিপি প্রকল্পের সমন্বয়কারী ফৌজিয়া ইয়াসমিন। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, কৃষি কর্মকর্তা আফতাব হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নায়েমা তাবাসুম শাহ, পল্লীশ্রী রিকল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ প্রমুখ।
মোরেলগঞ্জে লক্ষাধিক টাকার অবৈধ জাল ভস্মীভূত
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে গতকাল বুধবার যৌথ অভিযানে আটক লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল ভস্মীভূত করা হয়। উপজেলা মত্স্য অধিদপ্তর ও কোস্ট গার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। যৌথ অভিযানে পানগুছি নদী থেকে সরকারিভাবে নিষিদ্ধ বেহন্দি জাল আটক করে উপজেলা চত্বরে ভস্মীভূত করা হয়। যার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম, উপজেলা সিনিয়র সহকারী মত্স্য কর্মকর্তা ইয়াকিন আলী, কোস্ট গার্ডের টিম লিডার এলআরওজি এম শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
ধামইরহাটে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে ধান উত্পাদন প্রযুক্তি বিষয়ক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালায় বিস্তারিত আলোকপাত করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোনতাসির আহমেদ বৈজ্ঞানিক কর্মকর্তা রাজশাহী আঞ্চলিক কার্যালয়, ড. জামাল উদ্দীন উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন প্রমুখ। উপজেলার ৪৫ জন কৃষক এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
চৌদ্দগ্রামে শিবিরের বিক্ষোভ মিছিল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি শাহ আলম, দক্ষিণ জেলা সভাপতি জয়নাল আবেদীন, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, শিবিরের কুমিল্লা দক্ষিণ শাখার অফিস সম্পাদক আমজাদ হোসাইন রুমন, ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল কাইয়ুম মানিক, সাবেক জেলা নেতা মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম পৌরসভা সভাপতি জোবায়ের মাসুম, উপজেলা উত্তর শাখা সভাপতি বোরহান উদ্দিন ও সদর সেক্রেটারী কফিল উদ্দিন প্রমুখ।
ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতিকে অব্যাহতি
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া জেলা জাসদের সভায় গত মঙ্গলবার রাতে ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি আ,খ,ম গোলাম ফারুক মাষ্টারকে উপজেলা জাসদের সভাপতি’র পদ থেকে অব্যাহতি ও কুষ্টিয়া জেলা জাসদের সদস্য পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কুষ্টিয়া জেলা জাসদ। তদন্ত কমিটির আহবায়ক অধ্যক্ষ রেজাউল হক সদস্য মোহাম্মদ আবদুল্লাহ ও অ্যাডঃ জয়দেব কুমার বিশ্বাস। কুষ্টিয়া জেলা জাসদ সভায় ভেড়ামারা উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেছেন। সর্বসম্মতি ক্রমে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন এমদাদুল ইসলাম আতা ও সাধারণ সম্পাদক এসএম আনছার আলী।
নাচোলে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গতকাল বুধবার ৩ দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফিয়া আক্তার রুমি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদুল হক, মত্স্য কর্মকর্তা আয়নাল হক, আরডিও বদরুল আলম খান (বিআরডিবি), বিএমডিএ প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আড়াইহাজারে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ আড়াইহাজার উপজেলা যুবলীগের সম্মেলন গত মঙ্গলবার বিকালে সমাপ্ত হয়েছে। সম্মেলন আহমেদুল কবির উজ্জলকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুবলীগ সভাপতি ফরিদ পাশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উদ্বোধন করেন, জেলা যুবলীগের সভাপতি আঃ কাদির। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঃ রশিদ ভুঁইয়া, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে বলে জানান নবনির্বাচিত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
ভেড়ামারায় গ্রামীণ ফোনের উদ্যোগে ফুটবল ম্যাচ
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার ভেড়ামারা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গতকাল বুধবার গ্রামীণ ফোনের উদ্যোগে ভেড়ামারা অনুমোদিত বিক্রেতাবৃন্দ বনাম সুরেকা এন্টারপ্রাইজ ভেড়ামারা অফিসের বিক্রয় প্রতিনিধিদের মধ্যে জাঁকজমকপূর্ণ এক প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ভেড়ামারা অনুমোদিত বিক্রেতাবৃন্দ বনাম সুরেকা এন্টারপ্রাইজ ভেড়ামারা অফিসের বিক্রয় প্রতিনিধিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে ১-১ গোলে ড্র হয়। ভেড়ামারা অনুমোদিত বিক্রেতাবৃন্দের পক্ষে গোল করেন, কালাম ও সুরেকা এন্টারপ্রাইজ ভেড়ামারা অফিসের বিক্রয় প্রতিনিধির পক্ষে গোল করেন গ্রামীণ ফোনের বিপ্লব কুমার সাহা। দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন, সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল।
নাঙ্গলকোটে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদতা \ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার উপজেলা অডিটরিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইছহাক মিয়া, মডেল মহিলা কলেজ অধ্যক্ষ আবু ইউছুফ, সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আবদুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি জালাল আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বাঞ্ছারামপুর বাজেট প্রণয়ন শীর্ষক কর্মশালা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের পরিকল্পনা ও বাজেট প্রণয়ন শীর্ষক কর্মশালা আজ উপজেলা মিলনায়নে অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল । বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক, উপজেলা গভর্নেন্স প্রজেক্ট-এর জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মুজাহিদ । কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের মতামত গ্রহণ করা হয়। এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কর্মকর্তা ও সাংবাদিকসহ শতাধিক বিশিষ্টজন অংশগ্রহণ করেন ।
