ভারতীয় নাগরিকসহ ২ জন আটক

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:২৬
মহেষপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মঙ্গলবার সন্ধ্যায় মহিলাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে প্রকাশ, মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর কোহিনূর কাউন্টার থেকে আশা বেগম ও আনারুল নামে ২ জনকে আটক করে পুলিশ। জানা গেছে, বেশকিছু দিন পূর্বে আশা বেগমকে মহেশপুর থানার কাশিপুর গ্রামের সলেম উদ্দীন ও তার বোন ফুলবুড়ি ভাল চাকরির লোভ দেখিয়ে পাচার করে দেয়। আশা বেগমের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায়। ভারতের কলকাতা শহরের একটি পল্লী থেকে পালিয়ে সে তার বন্ধু আনারুলের সাথে মহেশপুর লেবুতলা সীমন্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। পুলিশ বুধবার ২ জনকে ঝিনাইদহ আদালতে চালান দিয়েছে। মহেশপুর থানার ওসি শাহাজান আলী আটকের সত্যতা স্বীকার করেছে।