মৌলভীবাজারে নিরাপদ সড়ক বিষয়ক মত বিনিময়

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:২৬
মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ স্থানীয় পর্যায়ে করণীয় শীর্ষক জেলা পর্যায়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বুধবার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সওজ-এর নির্বাহী প্রকৌশলী উত্পল সামন্ত, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ বদরুজ্জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এম,এ মাসুদ, সিভিল সার্জন ডাঃ এটিএম মতিউর রহমান। এতে বক্তব্য রাখেন, ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান, ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের ব্যবস্থাপক শেখ মজিবুল হক, সাংবাদিক, আব্দুল হামিদ মাহবুব, নজরুল ইসলাম মুহিব, হাসনাত কামাল, শিক্ষক ফাতেমা জহুরা বিউটি, আব্দুল মতিন, পুলিশ কর্মকর্তা নুর নবী, মাহফুজুর রহমান প্রমুখ।