ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
সিলেটের ওসমানীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে থানার সাদীপুর ইউনিয়নের মোস্তফাপুর ও তাজপুর গ্রামবাসীর মধ্যে সংর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। তবে সংঘর্ষে গোলাগুলির ঘটনাটি পুলিশ অস্বীকার করলেও প্রত্যক্ষদর্শীসহ অনেকে জানিয়েছেন মোস্তফাপুর গ্রামবাসীর পক্ষে আব্দুল মালিক ও আব্দুর রশিদ বন্দুক ও অবৈধ পিস্তল দিয়ে অপর পক্ষকে লক্ষ্য করে গুলি বর্ষণ করতে শুরু করলে ঘটনাস্থলসহ পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খরব পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহতরা হচ্ছে সাইস্তা মিয়া (২০), সিচতী (১৮), আলাউদ্দিন (৩৫), জরু মেম্বার (৭৫), আব্দুর রশিদ (৭০) জিয়াউল (২৫), বাবুল (৩০), সেলিম (৪০), আব্দুর রুপ (৩২), বাবলু (২৫), সাবলু (১৯), রাসেল (১৭)। অন্য আহতদের নাম পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
