সাঁথিয়ায় জমি সংক্রান্ত জেরে বাড়ি ভাংচুর, লুটপাট

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:২৮
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা পাবনা সাঁথিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। ঘটনাস্থলে থানা পুলিশ না আসায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার উপজেলার চণ্ডিপুর গ্রামে। উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের আনোয়ারের বাড়িতে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আব্দুল কদ্দুস ও রওশনের নেতৃত্বে ৫০/৬০ জনের সশস্ত্র যুবক সন্ত্রাসী কায়দায় দেশিয় অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা আনোয়ারের বসত ঘরসহ তিনটি বাড়ির চার দিকের টিনের বেড়া ভাংচুর করে নিয়ে যায়। ঘরে থাকা কাপড়, বিছানা ও ছেলে মেয়েদের স্কুলের বই রাস্তায় পুড়িয়ে দেয়। গৃহকর্তা আনোয়ার জানান, তার বোনের বিয়ের জন্য জমানো ৭ লক্ষ ৪০ হাজার নগদ টাকা, ১২ ভরী স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার আসবাবপত্র হামলাকারীরা লুট করে নিয়ে যায়। আনোয়ারের বৃদ্ধা মা আনোয়ারা খাতুন (৭০) জানান, ওরা আমার সব নিয়ে গেছে।