মেহেরপুর প্রতিনিধি
সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার ইউপির টেংরামারি গ্রামের গ্রাম পুলিশ মো. ইউনুছ আলীর দীর্ঘ ৬০ বছরের চাকরি জীবন থেকে অবসর গ্রহণ উপলক্ষে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমদহ ইউপি চেয়ারম্যান মো. আনারুল ইসলাম। বক্তব্য রাখেন ইউপি সদস্য মেহেদী হাসান, মো. দরুদ আলী ও মো. কাবুল হোসেন। বিদায় অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মো. আনারুল ইসলাম নগদ ১০ হাজার টাকা, ইউপি সদস্যগণ ৬ হাজার টাকা ও ইউপির পক্ষ থেকে একটি বাই সাইকেলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
