কাহালু(বগুড়া)সংবাদদাতা
উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্যে গতকাল বুধবার বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের সভাকক্ষে ১ দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা খাতুন।এছাড়া এ কর্মশালায় কাহালু উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মমতা আরজু কবিতা,কাহালু পৌর মেয়র হেলালউদ্দিন কবিরাজসহ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নারী জনপ্রতিনিধিগণ অংশ নেন। উল্লেখ্য যে,পরিচালক,স্থানীয় সরকার ও রাজশাহী বিভাগীয় ফোকাল পয়েন্টের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ কর্মশালায় ভোটের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কাহালু উপজেলা নারী উন্নয়ন ফোরাম গঠন করা হয়।
