নতুন জুরাইন এলাকার রাস্তা

আপডেট : ১৮ জুন ২০১৪, ২১:৪০
ঢাকার নতুন জুরাইন এলাকার ১ নম্বর সড়কসহ বিভিন্ন রাস্তা, অলিগলি বৃষ্টি ও নর্দমার পানিতে সয়লাব। ফলে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ ঘোচাতে রাস্তাগুলো সংস্কারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। নজরুল ইসলাম খান খান ভিলা, ৫৪ নতুন জুরাইন, ঢাকা ১২০৪