না, বাংলাদেশের ফুটবল দল ব্রাজিলে নেই; কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের তৈরি জার্সি পরে মাঠে নামছে বিশ্বসেরা ফুটবলাররা—এটাও তো কম গর্বের নয়। এবারের বিশ্বকাপ আসর উপলক্ষে প্রায় ৪ হাজার কোটি টাকার জার্সিসহ ক্রীড়া সামগ্রী রপ্তানি করেছে বাংলাদেশ। প্রিয় তারকাদের জার্সি, ক্যাপ ও সংশ্লিষ্ট দেশের পতাকা তৈরিতে ব্যস্ত সময় কাটিয়েছে বাংলাদেশের প্রায় ১০০টি গার্মেন্টস কারখানা। জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন ও পর্তুগালসহ আরো বেশ কয়েকটি দেশের জার্সি ও পতাকা তৈরি হয়েছে এসব গার্মেন্টসে। আশা করা হচ্ছে চলতি বছরে তৈরি পোশাকখাতে রপ্তানি আয় আড়াই হাজার কোটি ডলার হবে যার বৃহত্ অংশ আসবে এই বিশ্বকাপ বাণিজ্য থেকে। ব্রাজিলের স্টেডিয়ামগুলোতে বিশ্বের তারকা ফুটবলারদের জার্সিতে ফুটে উঠছে “মেড ইন বাংলাদেশ”।
মো. মাসফিকুর রহমান বায়েজীদ,
বি এস এস (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
সরকারি আজিজুল হক কলেজ,
বগুড়া
