হুমায়ুন কবির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির (৭৫) হূদরোগজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার অস্ট্রেলিয়ার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রোকেয়া আক্তার বেগম ও ১ মেয়ে রেখে গেছেন। আগামীকাল মৃতদেহ ঢাকায় আসার পর রাজধানীর বসুন্ধরায় নিজ বাসভবনে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
আরজ মিয়া চৌধুরী
সুনামগঞ্জে ছাতক উপজেলার শিক্ষানুরাগী, সমাজসেবী, দানবীর আলহাজ্ব আরজ মিয়া চৌধুরী (৭৯) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ৭ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
শেখ গোলাম আনোয়ার
চাঁদপুরে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক শেখ গোলাম আনোয়ার (৫০) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল রহিমানগর বাজারের সাতবাড়িয়া রোডে ভাড়া বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ মেয়ে রেখে গেছেন।
