আজকের রাশিফল

আপডেট : ১৯ জুন ২০১৪, ১৯:৩১
আজ ৬ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২১ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:২। আপনার উপর প্রভাবকারী গ্রহ:চন্দ্র ও বুধ। আপনার শুভসংখ্যা:৫ ও ২। শুভবার: সোম ও বুধ। শুভরত্ন: পান্না ও চন্দ্রকান্ত মনি। প্রকৃতিগতভাবে আপনি: মানবতাবাদী ও সহানুভূতিশীল ব্যক্তিত্বের অধিকারী। আপনি কল্পনাপ্রবণ, সৃজনশীল ও কৌশলী। আপনার বুদ্ধি ও ইনটুইশন প্রখর। ভ্রমণ ও বৈচিত্র্য আপনি ভালবাসেন। আপনি শান্তির প্রত্যাশা। তাই দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে চলতে চান। মনের বিরোধই আপনি আপস ও মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারেন। আত্মীয়-স্বজনদের জন্য অনেক কিছু করতে চাইলেও তারাই আপনাকে ভুল বুঝতে পারে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ওস্তাদ মোস্তাক আলী খান, বিজ্ঞানী ফ্রেডরিখ হপকিন্স, লিনিয়ার হেলম্যান, অডি মারফি, কবি সুফিয়া কামাল প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্মস্থলে মতবিরোধ দেখা দিতে পারে। সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন। মানসিক দৃঢ়তার সাথে সব বাধাই অতিক্রম করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ কোনো প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পেতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল করবেন। কর্মপরিবেশ ভালো থাকবে। সুনাম ও সাফল্য বৃদ্ধির যোগ আছে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন \ খাদ্যদ্রব্যের মজুদদারী ব্যবসায় কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কারো প্ররোচনায় বিপদগ্রস্ত হতে পারেন। আর্থিক ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো কারণে মানসিক চঞ্চলতা দেখা দিতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ কেউ আজ আপনার কাজে বিরোধিতা করতে পারে। সমালোচনাকে সহজভাবে নেয়ার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। আপনজনদের কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন। বেকার সন্তানের আজ ভালো কিছু ঘটতে পারে। আর্থিক দিক ভালো যাবে। হঠাত্ কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। আর্থিক ব্যাপারে দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। সকল ব্যাপারে গোপনীয়তা রক্ষার চেষ্টা করুন। রোমান্টিক যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সকল কাজে গোপনীয়তা রক্ষার চেষ্টা করুন অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কারো প্রতিশ্রুতির উপর নির্ভর করা ঠিক হবে না। হতাশ হওয়ার আশঙ্কা আছে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ মনের শান্তি বজায় রাখার চেষ্টা করুন। যে কোনো উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। কেউ আজ আপনাকে প্রতারিত করার চেষ্টা করতে পারে। মানসিক চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ আর্থিক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। পিতা বা পিতৃস্থানীয় কারো জন্য মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজে হাত না দিলেই ভালো করবেন। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পারিবারিক কোনো ব্যাপারে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। যে কোনো ঝগড়া-ঝাটি এড়িয়ে চলুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্তৃপক্ষের সাথে বনিবনা নাও হতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো ঘটনা জীবন মন পরিবর্তনের সহায়ক হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। কেউ আজ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে।