চলতি বিশ্বকাপের প্রথম গোলটি করার কৃতিত্ব বা দূর্ভাগ্য ব্রাজিলের মার্সেলো ভিয়েইরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নিজেদেও সীমানা থেকে বল ক্লিয়ার করতে যেয়ে আত্মঘাতি এই গোলটি করে বসেন মার্সেলো।
২০১৪ বিশ্বকাপে প্রথম হ্যাট্রিকটি এসেছে জার্মানির থমাস মুলারের পা থেকে। পর্তুগালের বিপক্ষে প্রথম খেলায় যথাক্রমে ১২ মিনিট, প্রথমার্ধের অতিরিক্ত সময় ও ৭৮ মিনিটে এই গোল তিনটি করে নমুলার।
গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষের ম্যাচটি ছিল বিশ্বকাপে জার্মানির শততম ম্যাচ এবং এটিই হলো কোনো একটি দলের বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড।
চলতি বিশ্বকাপে বড় ব্যবধানে বেশ কয়েকটি জয় চোখে পড়লেও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়টি এসেছিল ১৯৮২ সালে হাঙ্গেরি বনাম এলসালভাদর ম্যাচে। সর্বমোট ১১ গোলের সেই ম্যাচে হাঙ্গেরি জয় লাভ করে ১০-১ গোলে।
গেল বছরের চ্যাম্পিয়ন স্পেনকে এ বছর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে। এর আগে চ্যাম্পিয়ন হয়েও গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার দূর্ভাগ্য বরণ করতে হয় ১৯৫০ সালেই তালি, ১৯৬৬ সালে ব্রাজিল, ২০০২ সালে ফ্রান্স এবং ২০১০ সালেই তালিকে। তবে এদেও সবার চাইতে যে জায়গাটিতে স্পেন একেবারেই আলাদা তাহলো গ্রুপের প্রথম দুই ম্যাচের দু’টিতেই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া প্রথম চ্যাম্পিয়ন হলো স্পেন।
