একদিন একটি ছেলে একটি মেয়েকে নিয়ে পার্কে গেল বেড়াতে, দ্বিতীয় দিনও ওই ছেলেটি অন্য আরেকটি মেয়েকে নিয়ে গেল পার্কে। এভাবে তৃতীয় দিনও একই অবস্থা, অন্য আরেকটি মেয়েকে নিয়ে পার্কে হাজির ছেলেটি। এদিকে ছেলেটির এই কাণ্ডকীর্তি গেল তিনদিন ধরে যিনি দেখছিলেন সেই ভদ্রলোক অনেক ভেবেচিন্তে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘মেয়েরা সত্যিই খুব দ্রুত পাল্টে যায়!’
হোজ্জা একটা স্টল খুলে ওখানে নোটিশ টাঙিয়ে দিলেন।
‘যেকোনো বিষয়ে দুই প্রশ্নের জবাবের বিনিময়ে পাঁচ পাউন্ড।’
একজন পথচারী হন্তদন্ত হয়ে তার কাছে এসে টাকাটা হাতে দিয়ে বলল, ‘দুটো প্রশ্নের জন্য পাঁচ পাউন্ড, একটু বেশি নয় কি?’
‘হ্যাঁ, ঠিকই বলেছেন’, হোজ্জা বললেন, ‘এর পরের প্রশ্ন?’
একজন সফল ব্যবসায়ীর সাক্ষাত্কার নিতে গেছেন এক সাংবাদিক।
সাংবাদিক :আপনার এই সাফল্যের রহস্য কী? বিস্তারিত বলবেন?
ব্যবসায়ী :মাত্র দুটি শব্দ। ‘সঠিক সিদ্ধান্ত’।
সাংবাদিক :কীভাবে আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হন, বিস্তারিত বলবেন?
ব্যবসায়ী :একটি শব্দে আপনি এ প্রশ্নের উত্তর পেতে পারেন। আর তা হলো ‘অভিজ্ঞতা’।
সাংবাদিক :কীভাবে অভিজ্ঞতা অর্জন করলেন?
ব্যবসায়ী :আবারও দুটি শব্দ।
সাংবাদিক :কী সেটা?
ব্যবসায়ী :ভুল সিদ্ধান্ত!
