স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে টুইনমস ব্র্যান্ডের কোরআই৩ অল-ইন-ওয়ান পিসি। ইন্টেলের তৃতীয় প্রজন্মের প্রসেসর ছাড়াও এতে রয়েছে ফুল টাচ ২১.৫” এইচডি ডিসপ্লে, ইন্টেল বি৭৫ চিপসেট, ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স কার্ড, থ্রিডি সাউন্ড, ব্লুটুথ, ওয়াই-ফাই, তারহীন কিবোর্ড ও মাউস প্রভৃতি। ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৪৯,০০০ টাকা।
