পিসির কনফিগারেশন অনেকেই ঠিক জানেন না। কিন্তু অনেক সময় পিসির সঠিক কনফিগারেশনটি জানা প্রয়োজন হয়ে পড়ে। এই কাজে আপনাকে সহায়তা করতে পারে ছোট্ট একটি সফটওয়্যার সিপিইউ আইডি। বিনামূল্যের এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করে নিয়ে এটি চালু করলেই জেনে নিতে পারবেন পিসির কনফিগারেশনের বিস্তারিত তথ্য। পিসির সাথে সাথে অ্যান্ড্রয়েডের জন্যও রয়েছে সিপিইউ আইডির আলাদা সংস্করণ। www.cpuid.com সাইট থেকে ডাউনলোড করা যাবে এটি।
