“ডিসিসিআই এন্ট্রপ্রেনিউরশীপ অ্যান্ড ইনোভেশন এক্সপো” শুরু রবিবার

আপডেট : ১৯ জুন ২০১৪, ২০:১৭
“ডিসিসিআই এন্ট্রপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন এক্সপো”- আগামী ২২ জুন, রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দুদিন ব্যাপী আয়োজিতব্য এ অনুষ্ঠানে বাণিজ্য বিষয়ক সেমিনার সহ মেলার আয়োজন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ প্রর্দশনীতে বাংলাদেশের সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ নতুন উদ্যোক্তাগণ তাঁদের নিজস্ব উত্পাদিত পণ্য ও সেবা প্রদর্শন করবেন। - প্রেস বিজ্ঞপ্তি