মাদুরোকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার মারিয়ার

আপডেট : ১৯ জুন ২০১৪, ২০:৩৩
ভেনেজুয়েলার বিরোধীদলীয় রাজনীতিক মারিয়া করিনা মাচাদো তার বিরুদ্ধে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগকে অস্বীকার করে বলেছেন, উল্টো সরকার তাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সোমবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মাচাদো বলেন, তার সঙ্গে জনগণ রয়েছে। এ ধরনের অভিযোগের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তারা। জনগণ এ অন্যায়ের কাছে কখনো মাথা নত করবে না। তিনি বলেন, তাকে জড়িয়ে যে ই-মেইল বার্তার কথা বলা হয়েছে তা পুরোপুরি বানোয়াট এবং অসত্য।