সরকারি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০ ভাগ কোটা বাতিলের দাবিতে গাজীপুরে মানববন্ধন স্মারকলিপি পেশ ও সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা কেজি স্কুল অ্যাসোসিয়েশন এ কর্মসূচি পালন করে।
সকাল ১০টার দিকে কেজি স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে জেলা শহরের রাজবাড়ি সড়কে মানববন্ধন করে।
পরে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক মো. নূরুল ইসলামের নিকট পেশ করেন। পরে গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যমূলক ভর্তি কোটা বাতিল সংগ্রাম পরিষদের আহবায়ক অনিল চন্দ্র মন্ডল।
