আড়াইহাজারে ৭ দিনব্যাপী কৃষি মেলা গত বুধবার বিকালে উপজেলা সদরে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন । এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজালাল মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা গুলশান আরা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবলীগ সভাপতি আহম্মেদুল কবির উজ্জল, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
