সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ জুন ২০১৪, ২১:০৭
ঈশ্বরগঞ্জে ফরমালিন মুক্ত পণ্য বিক্রি বিষয়ক সভা ঈশ্বরগঞ্জে (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফরমালিন মুক্ত খাদ্য দ্রব্য বিক্রি রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন সিনিয়র সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসেন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম ভুঁইয়া মনি মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি হামিদ, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম খান সুরুজ ডা: লক্ষ্মী নারায়ণ মজুমদার, চেয়ারম্যান হারিছ উদ্দিন আহম্মেদ, আবাসিক প্রকৌশলী বদিউজ্জামান প্রমুখ। ডিমলায় পাট চাষীদের প্রশিক্ষণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় গতকাল বৃহস্পতিবার উপজেলা পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ উত্পাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় ১শ’ জন পাট চাষীকে এ প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারেফ হোসেন, মুখ্য পরিদর্শক বোরজাহান আলী, পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা প্রমুখ। দিনাজপুরের জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্ত স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের জাতীয় উদ্যান সিংড়া শালবনে বন্য প্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জাতীয় উদ্যান সিংড়া শালবনে জীব বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে ঠাকুরগাঁও রেঞ্জ কর্তৃক প্রদত্ত ২টি বন্য বিড়াল অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া শালবন জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা গদাধর রায়, আরডিআরএস জীব বৈচিত্র্য রক্ষা প্রকল্প আরণ্যক প্রকল্প ব্যবস্থাপক মোঃ শাহাদত হোসেন, আরডিআরএস ফেডারেশন সভাপতি মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। নবাবগঞ্জে মাছের পোনা অবমুক্ত দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা \ ঢাকার নবাবগঞ্জ উপজেলা মত্স্য পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।গতকাল বৃহস্পতিবার উপজেলা মত্স্য অফিস সূত্রে জানা যায়, ১১১ কেজি সমপরিমাণ আড়াই হাজার মাছের পোনা পুকুরে অবমুক্ত করা হয়। এর উপাজিত অর্থ সরকারী তহবিলে জমা হবে। প্রকল্প সভাপতি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইকবাল হোসেন চাকলাদার, উপজেলা মত্স্য কর্মকর্তা মামুনুর রশিদ চৌধুরী, সহকারী মত্স্য কর্মকর্তা সাইদুল ইসলাম ভুঁইয়া এসময় উপস্থিত ছিলেন। গোবিন্দগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ র্যালি গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ’১৪ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে র্যালি বের হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন-উল-হাসান র্যালির উদ্বোধন করেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, শিক্ষা সপ্তাহ কমিটির আহ্বায়ক আজিজ সরকার, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুন্দরগঞ্জে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালন সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ/২০১৪ উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অধ্যক্ষ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধান। এতে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মণ্ডল, প্রভাষক আলামিন, সাইফুল ইসলাম প্রমুখ। নাঙ্গলকোট পৌরসভার বাজেট ঘোষণা নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ নাঙ্গলকোট পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজট ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার । বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আব্দুল কাইয়ুম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, সামছুদ্দিন কালু। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, আবু তাহের চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগ আহ্বায়ক এ কে এম মনিরুজ্জমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া , কাউন্সিলর ইলিয়াছ ভুঁইয়া, জাফর আহাম্মদ, তোফায়েল আহাম্মদ, মোশারফ হোসেন, রেজাউল করিম, পৌরসভা ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র দাসসহ পৌরসভা কর্মকর্তা কর্মচারীবৃন্দ। তাড়াইল উপজেলা পরিষদের বাজেট ঘোষণা তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের উন্নয়ন পরিকল্পনা ও উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান কামালউদ্দিন ভূঞা কাঞ্চনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এমদাদুল হক চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউএনও মোসাঃ রাবেয়া আকতার, জেলা ফ্যাসিলিটেটর (ইউজেডজিপি) মোহাম্মদ মনির হোসেন মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ। ফরিদগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ফরিদগঞ্জ সংবাদদাতা \ ফরিদগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যকর নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা মামুনুর রশিদ পাঠান এবং সাধারণ সম্পাদক পদে সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক আমার দেশের ফরিদগঞ্জ প্রতিনিধি নুরুন্নবী নোমান নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ মুলতবি সভায় আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। লালমনিরহাটে ফ্রি-ল্যান্সার টু উন্নয়ন প্রশিক্ষণ লালমনিরহাট প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার ডাক, টেলিযোগযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় লালমনিরহাট সরকারি কলেজ হলরুমে পাঁচ দিনব্যাপী ফ্রি-ল্যান্সার টু উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবু নুর মোঃ শামছুজ্জামানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার আরজুমান্দ বানু। লালপুরে বিদ্যুতের দাবিতে স্মারকলিপি লালপুর (নাটোর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও রুইগাড়ী বাজারের ব্যবসায়ীরা বিদ্যুতের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন, রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশাদুর রহমান, ইউনুস আলী, মানিক কুমার, আহসান হাবিব প্রমুখ। জানা যায়, ২০০৪ সালে রুইগাড়ী উচ্চ বিদ্যালয়, বাজার ও মসজিদে বিদ্যুত্ সংযোগের জন্য তার টানা এবং ট্রান্সমিটার স্থাপনসহ সকল কাজ শেষে বিদ্যুত্ প্রদানের পূর্ব মুহূর্তে রুইগাড়ী গ্রামের মৃত- সৈয়দ আলীর পুত্র আকবর আলী তার জমির উপর দিয়ে বিদ্যুত্ সরবরাহের বিরোধিতা করে আদালতে মামলা করেন। ফলে ১০ বছর ধরে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়নি। কুলাউড়া পৌরসভার বাজেট ঘোষণা কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা \ কোন প্রকার কর বৃদ্ধি ছাড়াই গতকাল বৃহস্পতিবার কুলাউড়া পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৬ কোটি ২৯ লাখ ২০ হাজার ৫০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ০৫ লাখ ৯২ হাজার ২শ’ ৩৪ টাকা। উন্নয়ন খাতে প্রস্তাবিত আয় দেখানো হয়েছে ৪ কোটি ৮ লাখ ১২ হাজার ১শ’ ২৪ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি টাকা। বাজেটে বক্তব্য রাখেন পৌর মেয়র কামাল আহমদ জুনেদ। কাউন্সিলারদের পক্ষে বক্তব্য রাখেন কাউন্সিলার শামীম আহমদ। ঐ সময় অন্যান্য কাউন্সিলার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনাজপুরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল বৃহস্পতিবার সকালে নরেশ চক্রবর্তী মিলনায়তনে বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণের ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ, সেলাই মেশিন ও ইলেক্ট্রিক- মেকানিক্যাল যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের প্রোগ্রাম পরিচালক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। এছাড়া বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর, বেইসের পরিচালক মোঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী, প্রশিক্ষার্থীদের মধ্যে ভবানী শর্মা এবং যুথিকা রায়। কাউখালীতে মহিলা পরিষদের প্রশিক্ষণ কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় প্রশিক্ষণ উপ-পরিষদের উদ্যোগে কাউখালী সাংগঠনিক জেলা শাখার সহযোগিতায় ৫টি ইউনিয়ন শাখার ৫০ জন কর্মীদের নিয়ে নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক বিষয়ে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সংগঠনের সভাপতি জাহানূর বেগমের সভাপতিত্বে প্রশিক্ষক ছিলেন মহিলা পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সবিতা ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিনতি মজুমদার, প্রশিক্ষণ সম্পাদক রাশিদা পারভীন, আন্দোল সম্পাদক মুকুল বেগম এবং লিগ্যাল এইড সম্পাদক শাহীদা হক। প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন কাউখালী ইউনিয়ন শাখার কর্মী মলিনা ঘরামী, কাউখালী বন্দর শাখার সম্পাদক সংগীতা সমাদ্দার এবং রঘুনাথপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক বাসন্তী হালদার। সভা পরিচালনায় ছিলেন লিগ্যাল এইড সম্পাদক শাহীদা হক। রাণীশংকৈলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল বৃহস্পতিবার সাড়ম্বরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালিও বের হয়। পরে উপজেলা মিলনায়তনে অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আশরাফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ, প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। উপস্থাপনা করেন গ্রন্থাগারিক আনিসুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন প্রভাষক ওয়াকিদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মোবারক আলি প্রমুখ। শেরপুরে ই-সেবা বিষয়ক প্রেসব্রিফিং শেরপুর প্রতিনিধি \ তথ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রামের আওতায় ই-সেবা বিষয়ক প্রেসব্রিফিং গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রেস ব্রিফিং-এ জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক হায়দার আলী, তথ্য অফিসার আল ফয়সল, সাংবাদিক আব্দুল হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন। দশমিনায় নারীর প্রতি সহিংসতা রোধে কর্মশালা দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা \ পটুয়াখালীর দশমিনা উপজেলায় নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক দু’দফা কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন প্রটেকশন এন্ড এনফোর্সমেন্ট অব ওমেন রাইটস প্রকল্পর কর্মশালায় অফিসার ইনচার্জ মোঃ শাহবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিন মাতুব্বর, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল কালাম, ইউএনএফপিএর ফিল্ড অফিসার কে.এম সাইদুজ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সামচুন্নাহার খান ডলি, অধ্যক্ষ মাও. এ.কে.এম মোসলেমউদ্দিন, এড. উত্তম কুমার কর্মকার, প্রেসক্লাবের সভাপতি এইচ.এম ফোরকান প্রমুখ। বাউফলে সাংবাদিকদের মানববন্ধন বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা \ দৈনিক প্রথম আলো পত্রিকার বাউফল প্রতিনিধি মিজানুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় তদন্তের দাবিতে বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার বাউফল প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মিজানুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ সারাদেশে মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক আমিরুল ইসলাম, জিতেন্দ্রনাথ রায়, আরেফিন সহিদ ও জলিলুর রহমান প্রমুখ।