চট্টগ্রামে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মরহুম এমএ আজিজ-এর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। বুধবার এই উপলক্ষে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের প্রধান ফটকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে এমএ আজিজের বড় মেয়ে বিলকিস বানু। সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশরের উপস্থাপনায় অনুষ্ঠানে মরহুম এমএ আজিজের অনন্য কীর্তি তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক। এ সময় এমএ আজিজের মেঝ মেয়ে নার্গিস বানু, ছোট মেয়ে সুলতানা আকতার বানু, চতুর্থ ছেলে মহানগর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন খালেদ বাহার, ৬ষ্ঠ ছেলে শহিদ উদ্দীন জাহেদ, ৭ম ছেলে আবু হেনা মোস্তাফা আজিজ, নাতি দানিয়েল আজিজ ও নাতনি তাইজিন তাহেরা আজিজ উপস্থিত ছিলেন।
