ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মাওলানা আব্দুল হালিম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ফজরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আব্দুল হালিম নান্দাইল মডেল থানা মসজিদের সহকারী ইমাম ছিলেন। তার বাড়ি উপজেলার বাঁশহাটি গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর।
আরো পড়ুন : বেনাপোলে পৌর আ.লীগ কার্যালয় ভাঙচুর ও লুটপাট
নান্দাইল হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, বাইসাইকেল চালিয়ে তিনি থানার সামনের মোড়ে পৌঁছালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুল হালিমের মৃত্যু হয়। খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে।
ইত্তেফাক
