আসামি বক্করের ১৬৪ ধারায় জবানবন্দি

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১০
একরাম হত্যা মামলা জেলায় গত ২০ মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত আসামি আবু বক্কর ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আমিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ ৫ দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার বিকালে আবু বক্করের পুনরায় রিমান্ড আবেদনের জন্য তাকে আদালতে উপস্থিত করেন। এ সময় ম্যাজিস্ট্রেটের কাছে আবু বক্কর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে আদালত রিমান্ডের পরিবর্তে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করেন।