তামিজী চেয়ারম্যান আফতাব মহাসচিব

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১২
মানবাধিকার সোসাইটির নতুন কমিটি জাতীয় মানবাধিকার সোসাইটির নতুন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান হিসেবে লেখক ও শিক্ষাবিদ মু. নজরুল ইসলাম তামিজী এবং মহাসচিব আইনজীবী ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ পুনরায় মনোনীত হয়েছেন। ভাইস চেয়ারম্যান হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ রফিকুর রহমান পাটোয়ারী, ডেমরা ল’ কলেজের প্রিন্সিপাল অ্যাডভোকেট ইসকান্দার আলী মিঞা। রাজধানীর কোর্ট হাউজ স্ট্রিটে সম্প্রতি জাতীয় মানবাধিকার সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিচারপতি সিকদার মকবুল হক। ভাইস চেয়ারম্যান হিসাবে মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, দৈনিক তথ্যধারা সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম খান এটম, ড. এম শহিদুল ইসলাম শহীদ অ্যাডভোকেট, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল মজুমদার, এইচ এম রেজাউল করিম তুহিন ও সমাজসেবক শ্রমিক নেতা মোহাম্মদ আলী। সাংগঠনিক সচিব হয়েছেন মো. হাবিবুর রহমান। কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন— অতিরিক্ত মহাসচিব কবি ও সাংবাদিক জাফর সেলিম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ, দৈনিক ইত্তেফাকের সাব এডিটর আশরাফুল ইসলাম প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি