বঙ্গবন্ধুর সমাধিতে সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীর প্রতিনিধি দলের পুষ্পস্তবক অর্পণ

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১২
বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমীতে প্রশিক্ষণরত ৬৭ জন প্রশিক্ষণার্থী সহকারী কমিশনার একাডেমীর অনুষদ সদস্যগণের সাথে প্রথম বারের মত শিক্ষা সফরে গত রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। ওইদিন প্রতিনিধি দলের সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়। পরে তারা কোটালীপাড়া উপজেলায় ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমী’ পরিদর্শন করেন। বৃহত্তর ফরিদপুর অঞ্চলের দারিদ্র্য বিমোচনে উক্ত একাডেমীর সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ বিশদভাবে অবহিত হন। -প্রেস বিজ্ঞপ্তি