লায়ন বেনজীর আহমদ নর্থ সাউথ ভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১২
নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক লায়ন বেনজীর আহমেদ নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাষ্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি একই তারিখে নর্থ সাউথ ফাউন্ডেশনের ২২তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নর্থ সাউথ ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি ২০০৬-০৭ মেয়াদে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। লায়ন বেনজীর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী লাভের পর ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি রেমন্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আহমেদ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠাতাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির মহাসচিব।-প্রেস বিজ্ঞপ্তি