আ. ছত্তার লস্কর
বরিশাল বানারীপাড়া পৌর আওয়ামী লীগ নেতা আজম লস্করের বাবা অবসরপ্রাপ্ত উপজেলা পরি-সংখ্যান কর্মকর্তা আ. ছত্তার লস্কর (৭৫) জ্বরে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
মো. আজমল হক
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মোহাম্মদ হাবিবুল হকের বড় ভাই মো. আজমল হক (৮৪) গত বুধবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন।
