চেহলাম

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১৩
এ টি এম শরফুজ্জামান পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক এবং কবি ও কথাসাহিত্যিক নূর কামরুন নাহারের বাবা এ টি এম শরফুজ্জামানের চেহলাম অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে বাদ আছর রাজধানীর রামপুরায় ১২৯/২, পূর্ব উলনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের মিলাদে অংশ নিতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় গত ২১ মে এ টি এম শরফুজ্জামান (৮২) ঢাকায় এক হাসাপাতালে ইন্তেকাল করেন। তার ছেলে কামরুজ্জামান নব্বই দশকের কবি।