ভারতের কোন রাজ্যের লোকজন বাংলায় কথা বলে?
খোরশেদ আলম আকন্দ
সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা)
কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমরা নিশ্চয়ই জানো যে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১ ও ৫ নং প্রশ্নে ‘বহুনির্বাচনি প্রশ্ন’ থাকে। তাই প্রতিটি গল্প-কবিতা-প্রবন্ধ ভালো করে পড়তে হবে। তোমাদের অনুশীলনের জন্য ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের ‘বহুনির্বাচনি প্রশ্ন’ দেয়া হলো।
এই দেশ এই মানুষ
‘বহুনির্বাচনি প্রশ্ন’
সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ
১। আমরা কোন দেশের বাঙালি?
ক) বাংলাদেশের খ) ভারতের
গ) পাকিস্তানের ঘ) নেপালের
২। বাংলাদেশের বাঙালির সংখ্যা কেমন?
ক) অর্ধেক খ) অর্ধেকের কম
গ) সংখ্যালঘিষ্ঠ ঘ) সংখ্যাগরিষ্ঠ
৩। ভারতের কোন রাজ্যের লোকজন বাংলায় কথা বলে?
ক) আসাম খ) ত্রিপুরা
গ) মাদ্রাজ ঘ) মিজোরাম
৪। ‘সৌভাগ্য’ শব্দের অর্থ কী?
ক) সুনাম খ) সফল গ) প্রশংসা ঘ) ভালো ভাগ্য
৫। ‘এই দেশ এই মানুষ’ প্রবন্ধের আলোকে বাংলাদেশে জন্মগ্রহণ করা আমাদের জন্য-
ক) আনন্দের খ) সৌভাগ্যের
গ) গর্বের ঘ) অহংকারের
৬। নিচের কোনটি বৌদ্ধদের উত্সব?
ক) ঈদ খ) ইস্টার সানডে
গ) বৌদ্ধ পূর্ণিমা ঘ) বড় দিন
৭। বাংলাদেশের জনজীবন কেমন?
ক) পরাধীন খ) বৈচিত্র্যহীন
গ) বৈচিত্র্যময় ঘ) শ্রীহীন
৮। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবন কেমন হয়ে উঠবে?
ক) আনন্দময় খ) সার্থক গ) সুন্দর ঘ) বৈচিত্র্যময়
৯। ‘বড় দিন’ কাদের উত্সব?
ক) খ্রিস্টানদের খ) বৌদ্ধদের
গ) হিন্দুদের ঘ) মুসলমানদের
১০। আমরা নানা জাতের মানুষ মিলেমিশে কার মতো বসবাস করছি?
ক) বাবার মতো খ) মায়ের মতো
গ) ভাইয়ের মতো ঘ) বন্ধুর মতো
১১। আমাদের খাদ্যের জোগান দেয় কে?
ক) কামার খ) কুমোর গ) কৃষক ঘ) জেলে
১২। আখাউড়া সীমান্তের ওপারে ভারতের কোন রাজ্য অবস্থিত?
ক) আসাম খ) মিজোরাম
গ) ত্রিপুরা ঘ) পশ্চিমবঙ্গ
১৩। নিচের কোনটি খ্রিস্টানদের উত্সব?
ক) বৌদ্ধ পূর্ণিমা খ) ইস্টার সানডে
গ) দুর্গা পূজা ঘ) মহররম
১৪। ‘বারো মাসে তেরো পার্বণ’-কাদের ?
ক) মুসলমানদের খ) হিন্দুদের
গ) খ্রিস্টানদের ঘ) বৌদ্ধদের
১৫। হলো, মতো, দেশ, আসলে , জননীর,
এলোমেলো শব্দগুলোর সঠিক বাক্য কোনটি?
ক) আসলে মতো দেশ জননীর হলো।
খ) আসলে জননীর মতো দেশ হলো।
গ) দেশ আসলে জননীর মতো হলো।
ঘ) দেশ হলো আসলে জননীর মতো।
১৬। ‘ঈদ’ কাদের উত্সব?
ক) মুসলমানদের খ) হিন্দুদের
গ) খ্রিস্টানদের ঘ) বৌদ্ধদের
১৭। ত্রিপুরা রাজ্য সম্পর্কে নিচের কোনটি সঠিক ?
ক) এটি ভারতে অবস্থিত
খ) এটি বাংলাদেশে অবস্থিত
গ) এটি পাকিস্তানে অবস্থিত
ঘ) এটি মালদ্বীপে অবস্থিত
১৮। ‘বড় দিন’ কত তারিখে পালন করা হয় ?
ক) ২২ ডিসেম্বর খ) ২৩ ডিসেম্বর
গ) ২৪ ডিসেম্বর ঘ) ২৫ ডিসেম্বর
বহুনির্বাচনি প্রশ্নের উত্তর:
১। ক) বাংলাদেশের ২। ঘ) সংখ্যাগরিষ্ঠ
৩। খ) ত্রিপুরা ৪। ঘ) ভালো ভাগ্য
৫। খ) সৌভাগ্যের ৬। গ) বৌদ্ধ পূর্ণিমা
৭। গ) বৈচিত্র্যময় ৮। খ) সার্থক
৯। ক) খ্রিস্টানদের ১০। ঘ) বন্ধুর মতো
১১। গ) কৃষক ১২। গ) ত্রিপুরা
১৩। খ) ইস্টার সানডে ১৪। খ) হিন্দুদের
১৫। ঘ) দেশ হলো আসলে জননীর মতো।
১৬। ক) মুসলমানদের ১৭। ক) এটি ভারতে অবস্থিত
১৮। ঘ) ২৫ ডিসেম্বর
00000000000
কোন জীবাণুর আক্রমণে মানুষের বাতজ্বর হয়?
সি এম মিরাজুল ইসলাম
প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
স্বাস্থ্যবিধি
১.হাম, বসন্ত ইত্যাদি রোগ কীসের মাধ্যমে ছড়ায়?
ক. পানি খ.ফল গ. মশা ঘ. খাদ্য
২.নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ?
ক. নাক দিয়ে পানি পড়বে
খ. ক্ষুধা বৃদ্ধি পাবে
গ. শরীরে ঘাম হবে ঘ. চুলকানি হবে
৩.বয়ঃসন্ধিকালে পরিবর্তনের সময় ছেলে-মেয়েদের মধ্যে নিচের কোনটি ঘটে?
ক. সবার সাথে বন্ধুভাবাপন্ন হয়
খ. লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
গ. প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে
ঘ. শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন হয়
৪.সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাসের নাম কী?
ক. H1N1 খ. N1H1
গ. M1N1 ঘ. N1M1
৫.কোনটি পানিবাহিত রোগ?
ক. বসন্ত খ. হাম
গ. ডায়রিয়া ঘ. ইনফ্লুয়েঞ্জা
৬.কোনটি সংক্রামক রোগ?
ক. ক্যান্সার খ. ডায়াবেটিস
গ. জন্ডিস ঘ. উচ্চ রক্তচাপ
৭.কোনটি বায়ুবাহিত রোগ?
ক. কলেরা খ. বসন্ত গ. আমাশয় ঘ. জন্ডিস
৮.যক্ষ্মা রোগ প্রতিরোধে শিশুকে কোন টিকা দিতে হয়?
ক. বিজিএস খ. বিসিজি
গ. পিটিএস ঘ. এসটিআই
৯.কোনটি বায়ুবাহিত রোগ?
ক. আমাশয় খ. জন্ডিস
গ. টাইফয়েড ঘ. হাম
১০.কোনটি পানিবাহিত রোগ?
ক. ইনফ্লুয়েঞ্জা খ. যক্ষা গ. কলেরা ঘ. বসন্ত
১১.কোনটি ছোঁয়াচে রোগ?
ক. বাতজ্বর খ. পাঁচড়া
গ. হাঁপানি ঘ. রাতকানা
১২.কোনটি যক্ষ্মা রোগের জন্য দায়ী?
ক. ভাইরাস খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক ঘ. কীটপতঙ্গ
১৩.কোন জীবাণুর আক্রমণের মানুষের বাতজ্বর হয়?
ক. এইচআইভি খ. ই. কোলাই
গ. প্লাজমোডিয়াম ঘ. স্ট্রেপটোকক্কাস
১৪.ত্বক অপরিষ্কার রাখলে কী রোগ হতে পারে?
ক. খোস্পাঁচড়া খ. কুষ্ঠ
গ. কাশি ঘ. ডায়রিয়া
১৫.কিউলেক্স মশার কামড়ে কোন রোগ হয়?
ক. ম্যালেরিয়া খ. যক্ষ্মা
গ. গোঁদ ঘ. সোয়াইন ফ্লু
১৬.সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তির জ্বর কত ডিগ্রি ফারেনহাইটের ওপরে থাকে?
ক. ১০১০খ. ১০২০গ. ১০৩০ঘ. ১০৪০
১৭.এডিস মশা সাধারণত কখন কামড়ায়?
ক. সকাল এবং সন্ধ্যার পূর্বে খ. সকাল এবং সন্ধ্যার পরে
গ. দুপুর এবং বিকালে ঘ. গভীর রাত এবং দুপুরে
১৮.কারা বাতজ্বরে বেশি আক্রান্ত হয়?
ক. শিশুরা খ. মধ্যবয়স্করা
গ. প্রাপ্ত বয়স্করা ঘ. বৃদ্ধরা
১৯.শিশুর জন্মের থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত সময়কে কী বলা হয়?
ক. শৈশবকাল খ. বাল্যকাল গ. বয়ঃসন্ধিকাল ঘ. বালক
২০.এনোফিলিস জাতীয় স্ত্রী মশার কামড়ে কোন রোগ হয়?
ক. গোঁদ রোগ খ. ম্যালেরিয়া গ. বাতজ্বর ঘ. ডেংগু জ্বর
