জেএসসি পরীক্ষার প্রস্তুতি-২০১৪: বাংলা প্রথমপত্র

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:২৫
সৃজনশীল নমুনা প্রশ্ন সময়: ২ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান: ৬০ ক-বিভাগ (গদ্য) ১। পাখি পোষার শখ আশিকের। সে একটি টিয়া পাখি পোষে। বলতে গেলে, পাখিটির সাথে কথা বলা রীতিমতো তার নেশায় দাঁড়িয়ে গেছে। সে প্রতিদিন পাখিটিকে বিভিন্ন ধরনের খাবার দেয়। কিন্তু তবুও পাখিটি খাঁচায় যেন ছটফট করত। হয়তো পাখিটি মুক্ত বিহঙ্গে ডানা মেলে উড়তে চাইত। আশিক তখন ব্যাপারটি বুঝতে পেরে পাখিটিকে খাঁচা থেকে ছেড়ে দেয়। কিন্তু পাখিটি বেশি দূরে উড়ে না গিয়ে সন্ধ্যার আগেই মিষ্টি আওয়াজ করতে করতে তার শরীরের ঘাড়ের উপরে আস্তে করে বসল। তখন সে পাখিটিকে আরো বেশী আদর করতে লাগলো। পরবর্তীতে তাদের মধ্যে বেশ আত্মিক বন্ধন সৃষ্টি হয়। (ক)‘পাণ্ডুর’ শব্দের অর্থ কী? (খ) অতিথি কিছুতে ভিতরে ঢোকার ভরসা পেল না কেন? (গ) উদ্দীপকে বর্ণিত আশিকের সাথে ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে? বর্ণনা কর। (ঘ) “আত্মিক বন্ধনে পাখিও মানুষের বন্ধু হতে পারে”- মন্তব্যটি উদ্দীপক ও ‘অতিথির স্মৃতি’ গল্পের আলোকে মূল্যায়ন কর। ২। অন্নপায়ী বঙ্গবাসী স্তন্যপায়ী জীব জন-দশেকে জটলা করি তক্তপোশে বসে! ভদ্র মোরা, শান্ত বড়ো, পোষ-মানা এ প্রাণ বোতাম-আঁটা জামার নীচে শান্তিতে শয়ান। (ক) কবি কাজী নজরুল ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন? (খ)‘দিব্যশক্তি তমসাচ্ছন্ন’ বলতে লেখক কী বুঝাতে চেয়েছেন (গ)উদ্দীপকের মূলভাবের সাথে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের যে দিকটির সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপকটিতে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের সামগ্রিক ভাব প্রকাশ পেয়েছে কি? যুক্তি দিয়ে আলোচনা কর। ৩। শত বছরের শত সংগ্রাম শেষে, রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল, হূদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা। কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি: ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ (স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো: নির্মলেন্দু গুণ) (ক) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত হন? (খ) ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল’— বঙ্গবন্ধু কেন এ কথা বলেছেন? (গ) উদ্দীপকের কবির সাথে বঙ্গবন্ধুর ভাষণের কোন্ দিকটির মিল আছে? বর্ণনা কর। (ঘ) উদ্দীপকে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ভাষণের মূলভাব ফুটে উঠেছে কি? তোমার মতের স্বপক্ষে যুক্তি দেখাও। খ-বিভাগ (কবিতা) ৪। নেলসন ম্যান্ডেলা এক জীবন্ত কিংবদন্তী। তিনি সবসময় মনে করেছেন- “সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই।” আর তাইতো তিনি আফ্রিকায় বর্ণ বৈষ্যম্যের সোচ্চার বিরোধীতা করেছেন। ফলে তাঁকে দীর্ঘ ২৭ বছর কারাগারে বন্দীও থাকতে হয়। কিন্তু সব মানুষের ভালোবাসায় তিনি জেল থেকে বের হয়ে রাষ্ট্রপতি হন এবং পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কার পান। (ক) লালন শাহ্ কার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেন? (খ) ‘জেতে ফাতা’ বলতে লালন শাহ কী বুঝাতে চেয়েছেন? (গ) উদ্দীপকে ‘মানবধর্ম কবিতার কোন দিকটি ফুটে ওঠেছে? ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলা এবং ‘মানবধর্ম কবিতার কবি লালন শাহের চেতনা একই সূতায় গাঁথায় মিলিত হয়েছে- ৫। তোমার স্বপক্ষে যুক্তি দাও। সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে; সতত (যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি) তব কলকলে জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে! বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? দুগ্ধ- স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে। (ক) বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম কী? (খ) ‘মধুময় তামরস কী বসন্ত, কী শরদে’ বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? (গ) উদ্দীপকে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপকের মূল উপজীব্য এবং ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার মূল উপজীব্য একই ধারায় উত্সারিত— মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর। ৬। (i) এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রাণী সে যে— আমার জন্মভূমি। (ii) বনের পরে বন চলেছে বনের নাহি শেষ, ফুলের ফলের সুবাস ভরা এ কোন্ পরির দেশ? (ক) ‘দেশ’ কবিতাটি কবির কোন্ কাব্যগ্রন্থ থেকে সংকলিত? (খ) ‘সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জ-নগর ছায়’— কথাটির অর্থ ব্যাখ্যা কর। (গ) উদ্দীপক (i)- এ ‘দেশ’ কবিতার কোন্ ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপক (i) ও (ii)- এর মূলভাব ‘দেশ’ কবিতার মূলভাবে ফুটে উঠে নি— মন্তব্যটি মূল্যায়ন কর। গ- বিভাগ (আনন্দ পাঠ) ৭। একদা দুইজন একই শিশুর মাতৃত্ব দাবি করে। হযরত সুলায়মান (আ) সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, “একটি শিশু অথচ দাবিদার দুইজন, ছুরি আনো শিশুটিকে কেটে দুই ভাগ করে দুইজনকে দিয়ে দিই।” এ বলে তিনি ছুরি হাতে নিয়ে শিশুটিকে মাটিতে শুইয়ে দিয়ে দুইভাগ করতে যখনই উদ্যত হলেন। তখন একজন নারী কেঁদে বললেন, “আমার দাবি আমি ত্যাগ করলাম। শিশুটি অন্যজনকে দিয়ে দিন।” তিনি বুঝতে পারলেন এই নারীই শিশুর প্রকৃত মা। অতঃপর সুলায়মান (আ) শিশুটিকে প্রকৃত মায়ের কাছে ফেরত দিয়ে অন্যজনকে শাস্তি দিলেন। (ক) ‘কিশোর কাজি’ কোন গ্রন্থের আলোকে রচিত? (খ) আলী কোজাই এর হতাশার কারণ কী ছিল? (গ) উদ্দীপকে ‘কিশোর কাজি’ গল্পের কোন্ দিকটি ফুটে উঠেছে? বর্ণনা কর। (ঘ) উদ্দীপকটি ‘কিশোর কাজি’ গল্পের সমগ্র ভাবকে প্রকাশ করে কি? যুক্তি দাও। ৮। খাঁচার পাখি ছিল সোনার খাঁটাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে কী ছিল বিধাতার মনে। বনের পাখি বলে, ‘খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোঁহে মিলে।’ খাঁচার পাখ বলে, ‘বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলি।’ বনের পাখি বলে, ‘না, আমি শিকলে ধরা নাহি দিব”।’ খাঁচার পাখি বলে, ‘হায়, আমি কেমনে বনে বাহির হব।’ ক. মিলস হেনডেনের সঙ্গে কার বিয়ে হয়েছিল? খ. রাজকুমারের অভিষেকের কাজটি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা চলছিল কেন? গ. উদ্বৃত কবিতাংশের খাঁচার পাখি ও বনের পাখির সঙ্গে রাজকুমার ও ভিখারির ছেলের মানসিকতার কী পার্থক্য আছে? বর্ণনা কর। ঘ. উদ্দীপক ও ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের শিক্ষা একসূত্রে গাঁথা- মন্তব্যটি বিশ্লেষণ কর। ৯। কথিত আছে- এক চাষি ও তার স্ত্রী একটা রাজহাঁস পালন করত। হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পারত। ডিম বিক্রি করে তাদের সংসারে বেশ আয় হয়েছিল। কিন্তু একদিন তারা বেশি ডিম পাওয়ার লোভে হাঁসটিকে জবাই করে। জবাই করার পর দেখা যায় যে, হাঁসটির পেটের মধ্যে আর কোন ডিম নেই। তখন তারা শুধু আফসোস করতে থাকে। (ক) গ্রাম পঞ্চায়েতের সদস্য হলেই কত একর জমি পাওয়া যায়? (খ) ‘সাড়ে তিন হাত জমি’ বলতে গল্পকার কী বুঝাতে চেয়েছেন? (গ) উদ্দীপকে বর্ণিত চাষি ও তার স্ত্রীর লোভের ব্যাপারটির সাথে ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। (ঘ) উদ্দীপকের মূলভাবই যেন ‘সাড়ে তিন হাত জমি’ গল্পের মূলভাব— মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।