তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ২০ জুন ২০১৪, ১৯:২৬
ব্লুটুথের ৪.০ ভার্সনে ডাটা ট্রান্সফার রেট কত? সপ্তম শ্রেণি আবু সালেহ মোহাম্মদ সায়েম প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৭। ৬ নং প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছো সে উত্তরটি করার কারণ যুক্তিসহ ব্যাখা কর রেবা মোবাইল,কম্পিউটার যে কোনো ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে ভর্তির আবেদন করতে পারে। মোবাইল ও কম্পিউটার ডিভাইসগুলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। রেবা ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভিজিট করেছে।ভর্তি আবেদন পূরণ করে বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে ডাটা পাঠাতে পেরেছে। বিশ্ববিদ্যালয় এসব তথ্য যাচাই বাছাই করে সংরক্ষণ করেছে। বিশ্ববিদ্যালয় ডাটাবেজ থেকে তথ্য নিয়ে রেবার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে। ইন্টারনেট হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি মাধ্যম। -মোবাইল, কম্পিউটার ডিভাইস এবং ইন্টারনেট হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত। তাই ৬ নং প্রশ্নের উত্তরে ভর্তি আবেদনের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- ব্যবহার করেছি। কিছু নমুনা প্রশ্ন ১। নিচের কোনটি বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম? ক.রেডিও খ.টেলিভিশন গ.মোবাইল ফোন ঘ.ভিসিডি সঠিক উত্তরঃ খ ২। যে কোন সময় কথা বলার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ক.রেডিও খ.টেলিভিশন গ.মোবাইল ফোন ঘ.ভিসিডি সঠিক উত্তরঃ গ ৩। একই সময় একাধিক বন্ধুর সাথে কোন যন্ত্রের মাধ্যমে কথা বলা যায়? ক.রেডিও খ.টেলিভিশন গ.মোবাইল ফোন ঘ.ভিসিডি সঠিক উত্তরঃ গ ৪। একই সময় একাধিক বন্ধুর সাথে কথা বলার জন্য মোবাইল ফোনের কোন অপশনটি চালু থাকতে হয়? ক.ক্যামেরা খ.কনফারেন্সিং গ.ব্লু-টুথ ঘ.ওয়াই ফাই সঠিক উত্তরঃ খ ৫। ছবি তোলার জন্য মোবাইল ফোনের কোন অপশনটি চালু থাকতে হয়? ক.ক্যামেরা খ.কনফারেন্সিং গ.ব্লু-টুথ ঘ.ওয়াই ফাই সঠিক উত্তরঃ ক ৬। স্বল্প দুরত্বে ডাটা আদান প্রদানের জন্য মোবাইল ফোনের কোন অপশনটি চালু থাকতে হয়? ক.ক্যামেরা খ.কনফারেন্সিং গ.ব্লু-টুথ ঘ.ওয়াই ফাই সঠিক উত্তরঃ গ ৭। তারবিহীন ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য মোবাইল ফোনের কোন অপশনটি চালু থাকতে হয়? ক.ক্যামেরা খ.কনফারেন্সিং গ.ব্লু-টুথ ঘ.ওয়াই ফাই সঠিক উত্তরঃ ঘ ৮। ব্লু-টুথ প্রযুক্তির মাধ্যমে কত দূরত্ব পর্যন্ত ডাটা আদান প্রদান করা যায়? ক.১ থেকে ১০ মিটার খ. ১০ থেকে ১০০ মিটার গ. ১ থেকে ৫ মিটার ঘ. ১০ থেকে ৫০ মিটার সঠিক উত্তরঃ খ ৯। ব্লু-টুথের কোন ভার্সন বর্তমানে বিদ্যমান? ক.২.০ ভার্সন খ. ৩.০ ভার্সন গ. ৪.০ ভার্সন ঘ. ৩.৫ ভার্সন সঠিক উত্তরঃ গ ১০। ব্লুটুথের ৪.০ ভার্সনে ডাটা ট্রান্সফার রেট কত? ক.২৬ মেগাবিট/সেকেন্ড খ. ২৫ মেগাবিট/সেকেন্ড গ. ২৭ মেগাবিট/সেকেন্ড ঘ. ২৮ মেগাবিট/সেকেন্ড সঠিক উত্তরঃ ক ১১। ব্লু-টুথ কোন নেটওয়ার্কের আওতাভুক্ত? ক. লোকাল এরিয়া নেটওয়ার্ক খ. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গ. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ঘ. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সঠিক উত্তরঃ ঘ ১২।Wi-Fi পূর্ণ নাম কি? ক. Wireless Fidelity খ. Wire Fidelity গ. Web based Fidelity ঘ. Web version Fidelity সঠিক উত্তরঃ ক ১৩। ডিজিটাল কনভারজেন্স বলতে কি বুঝ? ক.বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস একত্রীকরণ খ.বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস পৃথকীকরণ গ.বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস একসাথে অন করা ঘ.বিভিন্ন প্রকার ডিজিটাল ডিভাইস একটি পর একটি অন করা সঠিক উত্তরঃ ক ১৪। GPSএর পূর্ননাম কি? ক.GlobePositioning System খ. Globe Position System গ. Global Position System ঘ.GlobalPositioning System সঠিক উত্তরঃ ঘ