অন্যের সুকর্মের প্রশংসা যে করে না, সে নিঃসন্দেহে অহংকারী। - উইলিয়াম ওয়াটসন
যে নিজের প্রশংসায় পঞ্চমুখ, সে মস্ত আহাম্মক।
- কুইন্টিলিয়ান
মানুষের প্রশংসা যাকে দুর্বল করে, সে ভালো কাজ করতে পারে না। - ডেভিড হিউম
মানুষের জীবনের গভীরতম নীতি হলো প্রশংসার জন্য চেষ্টা। - জেমস
অন্যকে তোমার প্রশংসা করতে দাও-কিন্তু তুমি নিজে নিজের মুখে তোমার প্রশংসা করো না।
- প্রবাদ
