কাপ্তাইয়ে হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু

আপডেট : ২০ জুন ২০১৪, ২০:৩৯
কাপ্তাই উপজেলায় হালনাগাদ ভোটার তালিকার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ থেকে গত মঙ্গলবার এই তালিকা হালনাগাদ করার কাজ শুরু হয়ে ক্রমান্বয়ে রাইখালী, চিত্মরম, কাপ্তাই এবং ওয়াগ্গা ইউনিয়নে ভোটার তালিকার কাজ সম্পন্ন করা হবে উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্পল বড়ুয়া জানান। বৃহস্পতিবার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব মারমা বলেন, গত দুই দিনে পাঁচ শতাধিক নতুন ভোটার হয়েছেন। এরপরেও যদি কেউ বাদ পড়েন তাদের ২৩ জুন কাপ্তাই উপজেলা সদরে ভোটার করা হবে।