চৌমুহনীতে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি

আপডেট : ২০ জুন ২০১৪, ২০:৫১
বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা দেশের অন্যান্য স্থানের মত চৌমুহনীতেও চলছে একইভাবে। পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, দোকানপাট, আবাসিক ভবন সর্বত্রই সমর্থিত দলের পতাকা শোভা পাচ্ছে। আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছে সমর্থকরা। শুক্রবার বিকালে চৌমুহনী কলেজ রোডস্থ আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী মোহাম্মদ হাছান, জয়, সাগর, বাপ্পার নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল, ৫টি ট্রাকসহ বিপুল সংখ্যক সমর্থক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালি চৌমুহনী কলেজ রোড থেকে শুরু করে শহরের প্রধান সড়ক ধরে চৌরাস্তা হয়ে মাইজদী শহর ঘুরে এসে সোনাইমুড়ি থেকে ছাতারপাইয়ার ওপর দিয়ে পুনরায় কলেজ রোডে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের প্রত্যেকে বিভিন্ন রং বেরংয়ের সাজে সজ্জিত হয় ।