মুক্তাগাছা শহরের নাপিতখোলা মোড়ে মেইন রোড এলাকা থেকে কুড়িয়ে পাওয়া ১১ বছরের একটি মেয়েকে নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় মহিলা পরিষদ। বুধবার বিকালে শহরের নাপিতখোলা মোড়ে অপরিচিত এক মহিলা দূরপাল্লার বাস থেকে নেমে মেয়েটিকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। নাম জিজ্ঞেস করলে মেয়েটি তার নাম তামান্না, বাবার নাম হাবি মিয়া ও তার বাড়ি নরসিংদী বলে জানায়। কিছু জানতে চাইলে সে শুধু তাকিয়ে থাকে। আর মিটিমিটি হাসে। মেয়েটির গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার।
মেয়েটি মহিলা পরিষদের নেত্রী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলুর বাসায় মহিলা পরিষদের হেফাযতে রাখা হয়েছে। মেয়েটির বাবা-মা বা আত্মীয়-স্বজনকে মুক্তাগাছা থানা বা মহিলা পরিষদে যোগাযোগ করতে অনুরোধ করেছেন নারী নেত্রীবৃন্দ।
