ঠাকুরগাঁও চিনিকলের ৬০ কোটি টাকা মূল্যের ১৫ সহস্রাধিক টন চিনি অবিক্রীত অবস্থায় গুদামে পড়ে আছে। বরাদ্দ থাকলেও গত ২ বছর যাবত্ ডিলাররা চিনি উত্তোলন করছেন না।
খোলা বাজারে বিক্রির জন্য ১৬শ’ টন চিনির বরাদ্দ থাকলেও তা কেউ কিনছে না। ফলে চিনিকলে চরম অর্থ সংকট বিরাজ করছে। ফলে গত মাড়াই মৌসুমের কৃষকদের প্রায় ৮ কোটি টাকা পরিশোধ করতে পারছে না চিনিকল কর্তৃপক্ষ। ভৈলাতৈড় গ্রামের কৃষক সহিদুল ইসলাম ও প্রান্তিক আখ চাষী নুর মোহাম্মদ জানান, দীর্ঘদিন মিলে দৌড়ঝাপ করেও আখের মূল্য পাচ্ছেন না।
অর্থাভাবে চিনিকল কর্মকর্তা-কর্মচারীদের বেতনও গত ২ মাস যাবত্ দেয়া সম্ভব হচ্ছে না। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল আজিজ এর সত্যতা স্বীকার করেন।
