চাটমোহর পৌরসভার উপ-নির্বাচন ২৮ জুন

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:০৬
পাবনার চাটমোহর পৌরসভায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন:উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল মান্নান, সাবেক ছাত্রদল নেতা মনিরউদ্দিন, পৌর বিএনপির সদস্য মো. তারা মিয়া ও সাবেক পৌর কমিশনার ওয়ার্ড বিএনপির সদস্য খন্দকার আবু জাফর মোহাম্মদ হাবিবউল্লাহ চঞ্চল। অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২ ও ৩ নং ওয়ার্ড) জাতীয়তাবাদী মহিলাদল নেত্রী ইয়াসমিন আরা বুরি ও ২নং ওয়ার্ড বিএনপির সদস্য পিয়ানুর বিশ্বাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।