মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের পল্লীমঙ্গল জেনারেল হাসপাতালে ভুল চিকিত্সায় বৃহস্পতিবার রাতে আবুল হাসেম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছে বলে অভিযোগ উঠেছে।
আবুল হাসেমের ছেলে আবুল বাসার বলেন, বৃহস্পতিবার বিকাল ৩টায় পিতাকে শ্বাসকষ্টের চিকিত্সার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় বুকে ব্যথা অনুভূত হলে কর্মরত এক চিকিত্সক ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। ভুল চিকিত্সা দিয়ে তাকে মারা হয়েছে।
পল্লীমঙ্গল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ ওমর ফারুক জানান, আবুল হাসেম হাসাপাতালে ভর্তি হওয়ার পর চিকিত্সক কিশোর কুমার চক্রবর্তীর অধীনে চিকিত্সাধীন ছিলেন। ভুল চিকিত্সায় নয়, বার্ধক্যজনিত রোগের কারণেই তার মৃত্যু হয়েছে। শ্বাসকষ্টের কারণে তাকে স্প্রে করা হয়েছিল।
