দুমকি উপজেলার লেবুখালী গ্রামের ভারানী খালের উপর লোহার প্রায় ২০০ ফুট পুলটি দীর্ঘদিন যাবত্ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে গ্রামবাসী ভোগান্তির শিকার হচ্ছে। পুলটির দু’ পাশে লেবুখালী পুরাতন ও নতুন বাজার এলাকার হাজার হাজার লোকজন প্রতিদিন চলাফেরা করে আসছে । পাশে রয়েছে লেবুখালী হাবিব্বুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, লেবুখালী ফেরীঘাট । বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, বিষয়টি জেলা প্রশাসকসহ রাজনৈতিক মহলের কাছে বলে কোন লাভ হয়নি । ছাত্রছাত্রীরা যেকোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে । লোহার পুলটি লেবুখালী পায়রা নদীর স্রোতের কবলে পড়ে বাঁকা হয়ে পড়ে আছে । বাঁকা হওয়া পুলটি দিয়ে ভুক্তভোগী এলাকাবাসী চলাচল করে আসছে ।
