নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে মোবাইল ফোন সার্ভিসিং সেন্টার গড়ে উঠেছে। অধিকাংশ প্রতিষ্ঠানে অদক্ষ শ্রমিক থাকায় তারা মেরামতের নামে সেটের কার্যকারিতা নষ্ট করছে। পার্টস খুলে নেয়া, অতিরিক্ত মজুরী আদায়, নিম্নমানের যন্ত্রাংশ ও ব্যাটারী বিক্রি ছাড়াও সাধারণ জনগণ বিভিন্নভাবে নাজেহাল হচ্ছে। অনেক সার্ভিসিং সেন্টারে অবাধে চোরাই বা ছিনতাই হওয়া সেট বিক্রি করা হচ্ছে। মোবাইল ফোন ও সীম সহজলভ্য হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের হাতে এটি শোভা পাচ্ছে। তবে ডিজিটাল ক্যামেরা ও মাল্টিমিডিয়া সেটের কদর খুব বেশি। অভিযোগ রয়েছে, অধিকাংশ সার্ভিসিং সেন্টারে প্রকাশ্যে ও আড়ালে চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল ফোন সেট কেনাবেচা হয়।
