ঢাকার সাভার থেকে অপহূত গৃহবধূ জয়নব (২২) কে জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ১১ দিন আগে সাভারের মগড়াকান্দা গ্রামের সুমনের স্ত্রী জয়নবকে ফাকুরদা গ্রামের শহিদুল্লার ছেলে ফারুক অপহরণ করে। ১০ জুন জয়নবের স্বামী সাভার থানায় একটি অপহরণ মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার এস আই শেখ ফরিদ গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানার এস আই আব্দুল আলিমকে নিয়ে জয়পুরহাট সদর থানার ভেটি গ্রামের রাজু আহম্মেদের বাড়ি থেকে জয়নবকে উদ্ধার করে এবং ফারুক ও আশ্রয়দাতা রাজুর স্ত্রী ডলি আকতারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ফারুক জানায়, জয়নব তার স্বামী সুমনকে তালাক দিয়েছে এবং নয়দিন আগে তারা বিয়ে করেছে।
