ঝিনাইদহে ব্যবসায়ী নিখোঁজ

আপডেট : ২০ জুন ২০১৪, ২১:৫২
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর ভবানীপুর বাজারের মুদি ব্যবসায়ী জালাল উদ্দিন মোল্লা তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে তাকে ডেকে নেয়া হয় বলে ভাতিজা সোহাগ জানান। তিনি অটো ভ্যান যোগে বাড়ি থেকে এসে ঝিনাইদহ পাগলা কানাই স্ট্যান্ডে এসে নামেন। অন্য একটি সূত্র জানায়, ব্যাংক থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকাও তোলেন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ শাহাব উদ্দিন আজাদ জানান, পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।