বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু’দিনের সাংগঠনিক সফরে আজ শনিবার বগুড়া ও জয়পুরহাট সফর শুরু করবেন। বিকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হবেন খালেদা জিয়া।
টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, বঙ্গবন্ধু সেতু হয়ে রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউজে রাত যাপন করবেন তিনি।
কাল বেলা ১২টায় বগুড়া সার্কিট হাউজ থেকে বগুড়া মহাস্থান, মোকামতলা কালাইবাজার হয়ে দুপুরে জয়পুরহাট যাবেন।
বিকালে তিনি জয়পুরহাট শহরের আর. বি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
