নাটোরের সিংড়ায় হাট পেরীফেরীর বাহিরে ইজারাদার কর্তৃক জোরপূর্বক অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবত্ সিংড়া পৌরসভা কর্তৃক ইজারা দেয়া, হাট ইজারাদার কর্তৃপক্ষ নিয়ম নীতি না মেনে হাট পেরীফেরীর বাহিরে যে সকল পণ্যের উপর খাজনা দেয়ার বিধান নেই সেই সকল পণ্যের উপর জোরপূর্বক অতিরিক্ত খাজনা আদায় করছে। বার বার নিয়মের বাহিরে খাজনা নেয়ার প্রতিবাদ করলেও এ ব্যাপারে পৌরসভা ও হাট ইজারাদার কর্তৃপক্ষ কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি।
অতিরিক্ত খাজনা নেয়ায় বাজারের মাদরাসা মোড় নামক স্থানে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে খাজনা আদায়কারীর বিবাদ দেখা দেয়।
এর প্রতিকার চেয়ে পৌর শহরের ব্যবসায়ীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর আবেদন জানান।
