শোক সংবাদ

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২২
শরিফুল ইসলাম শরিফ বাংলাদেশ কল্যাণ পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম শরিফ (৪৫) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।তার অকাল মৃত্যুতে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা ১৯ দলীয় জোটের সদস্য সচিব ভিপি গাজী আহসান হাবিব গভীর শোক প্রকাশ করেছেন। কুমারেশ চন্দ্র সাহা ফরিদপুরের মধুখালী উপজেলার দীঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র সাহা (৭৫) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে। মুজিবুর রহমান মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমান বন্দর সড়কের ডা. মুজিবুর রহমান (৯০) দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত থাকার পর গত বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। জেলা সদরের শাহ মোস্তফা মাজারে জানাজা শেষে আজ শনিবার মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে।