মো.শহিদুল ইসলাম
বাংলাদেশ গ্রাম থিয়েটারের বরিশাল বিভাগের সাবেক সমন্বয়কারী, স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, দৈনিক যুগান্তরের সাবেক স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধি এবং স্বরূপ থিয়েটারের প্রতিষ্ঠাতা মো. শহীদুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দক্ষিণ কৌরিখাড়াস্থ মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিল এবং স্বরূপ থিয়েটারের উদ্যোগে শহীদ মিনার চত্বরে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া স্বরূপকাঠি প্রেসক্লাব দোয়া মাহফিলের আয়োজন করেছে।
