ফেনীতে টানা বর্ষণে মুহুরীর পানি বৃদ্ধি ভাঙ্গনের আশংকা

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২৬
ফেনীতে দু’দিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পরশুরাম মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড় ভাঙ্গার আশংকায় কয়েকটি স্থান হুমকির মধ্যে রয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার বিকালে পরশুরাম মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পাড় ভাঙ্গার আশংকায় কয়েকটি স্থান হুমকির মধ্যে রয়েছে। ফুলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উত্তর শ্রীপুর, জয়পরসহ কয়েকটি এলাকা হুমকির মধ্যে রয়েছে। জি.এম.হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম বাচ্চু জানান, পরশুরামে মুহুরী নদীর পানি বৃদ্ধির ফলে ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এলাকার কয়েকটি স্থান হুমকির মধ্যে রয়েছে। নদীর পাড় ভাঙ্গলে পুরো এলাকা প্লাবিত হয়ে যাবে। লক্ষ লক্ষ টাকার মাছের ক্ষতি হবে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলী জানান, বৃষ্টির কারণে মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরশুরাম ও ফুলগাজী উপজেলার কয়েকটি স্থান হুমকির মধ্যে রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রয়েছে।