আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের শরিক গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম গুরুতর অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ইস্পাইন, নিউরো ও ডায়বেটিকস সমস্যায় ভুগছেন। গত ১৮ জুন বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা.এবিএম আবদুল্লাহ’র তত্ত্বাবধায়নে চিকিত্সা নিচ্ছেন তিনি। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নূরুর রহমান সেলিম।
