কখন মানুষের মাঝে জাতের চিহ্ন থাকে না?
তোমাদের জন্য আজকের জ্ঞানস্তরের প্রশ্নগুলো তৈরি করেছেন-রাজউক উত্তরা মডেল কলেজের প্রভাষক
মো. সুজাউদ দৌলা।
কোন প্রশ্নের উত্তর না জানা থাকলে জেনে নিবে অথবা আমাদের জানাতে পারো।
বাংলা ভাষার জন্মকথা
প্রশ্ন-১। সংস্কৃত ভাষা কখন বিধিবদ্ধ হয়েছিল?
প্রশ্ন-২। প্রাকৃত ভাষাগুলোকে কী বলা হয়?
প্রশ্ন-৩। প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কিসে?
প্রশ্ন-৪। বেদের ভাষাকে কী বলা হয়?
প্রশ্ন-৫। ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের নাম কী?
প্রশ্ন-৬। বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক কোন ভাষার?
প্রশ্ন-৭। ভারতীয় আর্যভাষার প্রথম স্তরের নাম কী?
প্রশ্ন-৮। প্রাচীন ভারতীয় আর্যভাষার প্রাচীন রূপ পাওয়া যায় কিসে?
প্রশ্ন-৯। ভাষার ধর্ম কী?
প্রশ্ন-১০। ‘অপভ্রংশ’ কথাটির অর্থ কী?
মানব ধর্ম
প্রশ্ন ১। ‘কূপজল’ শব্দের অর্থ কী?
প্রশ্ন ২। লালন শাহ্র গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
প্রশ্ন ৩। কখন মানুষের মাঝে জাতের চিহ্ন থাকে না?
প্রশ্ন ৪। ‘গঙ্গাজল’ শব্দটির অর্থ কী?
প্রশ্ন ৫। হিন্দুদের কাছে গঙ্গাজল কিসের প্রতীক?
প্রশ্ন ৬। লালন শাহ্ কী ধরনের কবি?
প্রশ্ন ৭। লালন শাহ্ কার শিষ্যত্ব গ্রহণ করেন?
প্রশ্ন ৮। লালন শাহ্ গানের মধ্যে নিজেকে কী নামে উল্লেখ করেছেন?
প্রশ্ন ৯। লালন শাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?
প্রশ্ন ১০। লালন শাহ্ কোথায় মৃত্যুবরণ করেন?
প্রশ্ন ১১। লালন শাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?
প্রশ্ন ১২। লালন শাহ্ কত সালে মৃত্যুবরণ করেন?
প্রশ্ন ১৩। সবলোকে লালনের কাছে কী জানতে চায়?
প্রশ্ন ১৪। লোকে যথা-তথা কিসের গৌরব করে?
প্রশ্ন ১৫। লালন ‘জেতের ফাতা’ কী করেছেন?
প্রশ্ন ১৬। ‘জেতের’ অর্থ কী?
প্রশ্ন ১৭। ‘যাওয়া কিংবা আসার বেলায়’ বলতে কী বোঝায়?
প্রশ্ন ১৮। লালন কিসের রূপ দেখতে পান নি?
